মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ফেলন ডালকি অবাক হচ্ছেন!!প্রতিদিন এই ডালটি সম্পর্কে কি কি তথ্য দিচ্ছি। এখন আবার এই ধরণের উপকারিতা!!!হ্যা সত্যি। এই ফেলন ডালের অনেক অনেক বেশি উপকারিতা। কিন্তু আমরা জানি না বলে এই ডালটি আজ তেমন চাষ হয় না।তাহলে চলুন জানি কিভাবে এটি মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।ফেলন ডালে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপটোফেন নামক উপাদান। ট্রিপটোফেন দেহের প্রোটিন গঠনকারী অ্যামাইনো এসিডগুলোর মধ্যে বৃহত্তম। দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ , নিয়াসিন নামক ভিটামিনের উৎপাদন ও দেহে সেরোটোনিন উৎপাদন করে ট্রিপটোফেন। এছাড়া ট্রিপটোফেন অনিদ্রা এবং উদ্বেগের মতো অবস্থার চিকিৎসা করতে সহায়তা করে।ফেলন ডালে রয়েছে হিস্টিডিন নামক উপাদান যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ও মানসিক সুস্থতায় বড় ভূমিকা পালন করে।ফেলন ডালে রয়েছে ফিনাইল-অ্যালানিন নামক অ্যামাইনো এসিড যা হতাশা প্রতিরোধে সহায়তা করে।ডোপামিন ও নর-এপিন্যাফ্রিন নামক নিউরো ট্রান্সমিটার উৎপাদনের মাধ্যমে ফিনাইল-অ্যালানিন মানসিক স্বাস্থ্য উন্নতিতে সহায়তা করে।ফেলন ডালে বিদ্যমান ফিনাইল-অ্যালানিন মাইগ্রেন প্রতিরোধেও সহায়তা করে।কি মনে হয়?? পুষ্টিকর এ খাবারটি কি খাওয়া উচিত নাকি চাষাবাদ বন্ধ করে দেয়া উচিত??!!