KES 3 Liter Electric Multi Cooker রান্নাঘরের দৈনন্দিন রান্নাকে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করার একটি সমাধান। ভাত, মাছ-মাংস থেকে শুরু করে ভাজি ও বিভিন্ন ধরনের খাবার একটি কুকারেই রান্না করা যায়।
১২০০ ওয়াটের এই ৩ লিটার কুকারে প্রায় ১ কেজি মাংস রান্না করা যায়। Low Heat (কম আঁচে রান্না ও খাবার গরম রাখার জন্য), High Heat (দ্রুত রান্না ও ভাজার জন্য) এবং Hot Pot (বেশি তাপে রান্না ও ফুটানোর জন্য)—এই ৩-লেভেল হিট কন্ট্রোল সামনের নোব ঘুরিয়ে সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
স্বচ্ছ কাঁচের ঢাকনায় রান্নার সময় খাবার দেখা যায়, আর নন-স্টিক ইনার পটে রান্না ও পরিষ্কার দুটোই সহজ। ভাত, মাংস, মাছ ও ডিম ভাজা, সবজি ও তরকারি, নুডলস/পাস্তা, পানি ফুটানো, খাবার সেদ্ধ করা এবং স্টিমে খাবার প্রস্তুতসহ বিভিন্ন রান্নায় এটি ব্যবহার করা যায়। ছোট পরিবার, ব্যাচেলর ও শিক্ষার্থীদের জন্য এটি কার্যকর।